সুনামগঞ্জে সম্পত্তির লোভে চাচাতো ভাইয়ের হয়রানি ও নির্যাতনের স্বীকার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জে সম্পত্তির লোভে আপন চাচাতো ভাইয়ের হাতে হয়রানি ও নির্যাতনের স্বীকার ফজিলাতুন্নেছা মৌ নামের এক শিক্ষার্থী। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগী ফজিলাতুন্নেছা মৌ।

তিনি জানান, আমার পিতা ছোট দুই ভাইকে রেখে মারা যান। এরপর চাচাতো ভাই জবলু মিয়া সম্পত্তি দখল করতে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়েতে রাজি না হওয়ায় বিভিন্ন প্রস্তাব সহ হুমকি দিতে থাকে। হুমকির পরও রাজি না হওয়ায় জোরপূর্বক বিয়ের পরিকল্পনা করে। 

তিনি আরও জানান, এই ঘটনার পর আমি আমার পছন্দের ছেলে আব্দুল বাছিতকে বিয়ে করি ফোনের মাধ্যমে। তাতেও জবলু মিয়া আমার পিছু না ছেড়ে হুমকি প্রদান করতে থাকে। আমি আমার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে স্বামী আব্দুল বাছিতের কাছে কিছু গোপন ছবি ও ভিডিও দেই তার ম্যাসেঞ্জারে। 

এদিকে জবলু মিয়া আমার ফেসবুক একাউন্ট হ্যাক করে গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করে সামাজিক মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেয়। পরে আইডিটি উদ্ধার করা হয়। কিন্তু জবলু মিয়া আমার গোপন ছবি ও ভিডিও ছাড়ার কারণে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হই। 

ফজিলাতুন্নেছা মৌ বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের অত্যাচারে দিশেহারা। আমার ছবি ভিডিও ভাইরাল হবার পর থেকে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আমি কোথাও যেতে পারিনা  মানুষ আমাকে বিভিন্ন কথা বলে।