নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জ অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের দলবদল ও চমক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও প্রভাবশালী সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতা জবলু মিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তার সাথে আওয়ামী লীগের আরও ৩ জন হেভিওয়েট নেতা বিএনপিতে যোগদান করেছেন।
আওয়ামীপন্থী নেতাগণের বিএনপিতে এমন আশ্চর্যজনক যোগদান সম্পর্কে বিএনপির সভাপতি বলেন, "দেশের এই ক্রান্তিলগ্নে জবলু মিয়াসহ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিএনপিতে যোগদান প্রমাণ করে যে, দেশের মানুষ এখন গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা তাদের দেশপ্রেম ও সাহসকে স্বাগত জানাই।"
দলে যোগ দিয়েই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জবলু মিয়া বলেন, "দীর্ঘদিন একটি আদর্শের রাজনীতি করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং অধিকার ফিরিয়ে আনার স্বার্থে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাতলে শামিল হয়েছি। বাকি জীবন জনগণের কল্যাণে বিএনপির কর্মী হিসেবে রাজপথে কাজ করে যেতে চাই।"
জবলু মিয়াসহ ৩ নেতার এই আকস্মিক দলবদলে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের তৃণমূলের একাংশ একে 'বিশ্বাসঘাতকতা' হিসেবে দেখলেও রাজনৈতিক বিশেষকদের মতে সুনামগঞ্জের রাজনীতিতে এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধাক্কা এবং এর ফলে ওই অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।