বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে- ‘নাগরিক শোক ও স্মরণ সভা’



নিজস্ব প্রতিবেদক::

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৩ জানুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এই আয়োজন করে নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটি। নাগরিক শোক ও স্মরণ সভা পরিচালনা কমিটির সদস্যসচিব ও মৃৎনাট্যের সিইও শাহীন ইকবাল এর সঞ্চালনায় ও আহবায়ক এম খছরু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন আহমদ, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, সিলেট মুরারীচাঁদ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।

এছাড়া উপস্থিত ছিলেন-সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সমরু, সজল চক্রবর্তী, সাংবাদিক সরোয়ার আহমদ, ডাঃ এম এ আহাদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ মোঃ ইকবাল, নাট্যজন খালেদ চৌধুরী, আহসান উদ্দিন সুইট, এড. কৃষ্ণপদ দেব, কবি মহিদুর রহমান, কবি মুজাহিদুর রহমান, কবি অসিত দেব, শিক্ষক আবুল কালাম আজাদ, পুলক কান্তি ধর, শিক্ষিকা তাসনিম চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ কামাল আহমদ, অধ্যক্ষ তোফায়েল আহমদ, সাংস্কৃতিক কর্মী নাজিকুল ইসলাম ভুইয়া রানা, সৈয়দ সেলিম, ছাত্র নেতা তানজিয়া শিশির, রাজিব সূত্রধর, জোতিশ মোহান্ত, মৃৎনাট্য’র সদস্য তালেব, আলো, সূচনা, জিসা, রাতুল, চাঁদ প্রমুখ।

সভার শুরুতেই একমিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা মহান স্বাধীনতার এই সূর্যসন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন। স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের প্রতি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহবান জানান।