নিজেস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে শুরু হয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।
রোববার সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি মহাপরিচলক ফারুক ওয়াসিফ।
নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করনীয় ও বর্জনীয়, সাংবাদিকতার নীতিমালা ও আইন ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রশিক্ষক সাংবাদিক জিয়াউর রহমান ।
প্রশিক্ষণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।
