নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে হেলমেট না পড়ায় ৫ বাইক আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মৌলভীবাজার জেলা শহরের ওয়াপদা পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইনে এই অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
