নিজস্ব প্রতিবেদক::
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্তৃক দেশে জালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ এর নেত্রীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাজী জাবেদ, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, শাফিউর রহমান জুসেফ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল টি পৌরসভার সামন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক ঘর মোড়ে শেষ হয় ।
