নিজস্ব প্রতিবেদক::
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামন থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাজেদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ, সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড় ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও একই দিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।