নিজস্ব প্রতিবেদক::
সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাক্ষরিতপত্রে বলা হয়, আগামী ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগে ৩ জন শিক্ষককে নির্বাচন করা হয়েছে। এই তালিকায় সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে সিলেট বিভাগের মধ্যে প্রথম হন গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।
লতিফা নিলুফার পাপড়ি মৌলভীবাজার জেলায় একজন গুণী শিক্ষক হিসেবে পরিচিত। দীর্ঘ শিক্ষক জীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার বাইরে তার অনেকগুলো দিক রয়েছে। একই সাথে তিনি একজন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তার বেশ কয়েকটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া সংবাদপত্রে সমসাময়িক বিষয় নিয়েও বিভিন্ন কলাম লিখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখির কারণে তার শক্ত একটি অবস্থান তৈরি হয়েছে।
গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি বলেন, আমি তো এতো গুণী মানুষ নয়। তারপরও কর্তৃপক্ষ কেন আমাকে গুণী হিসেবে নির্বাচিত করল আমি বুঝতে পারছি না। তবে সবার কাছে আমি শুভকামনা চাই আমার যতটুকু গুণ আছে তার যেন বিকাশ
