হাকালুকিতে তলিয়ে গেছে ১৭০ হেক্টর বোরো ধান

নিজস্ব প্রতিবেদক::

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের ১’শ ৫০ হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে গেছে। ধারাবাহিক বৃষ্টি ও উজান থেকে পানি নেমে আসলে হাওরের অনেক ধান তলিয়ে যাবে। এমন পরিস্থিতিতে ফসল নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

ভুক্তভোগী কৃষকেরা জানান, গতকাল শুক্রবার রাতে একটানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয়। এ ছাড়া হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নামে। শনিবার সকাল থেকে হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি ঢুকতে থাকে। দুপুরের দিকে দুটি বিলের ধানখেত তলিয়ে যায়।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার পুরো জেলায় ৬২ হাজার ৪’শ হেক্টর এর মধ্যে তলিয়ে গেছে ১৭০ হেক্টর।

ুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রæত নেমে যাবে, ফসলের তেমন ক্ষতি হবে না। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জালাল উদ্দিন বলেন, “মার্চ মাস থেকে ঘনঘন বৃষ্টি হওয়ায় কিছু ধান তলিয়ে গেছে। তবে আগামী ১ সপ্তাহ সময় পেলে কৃষকরা ধান ঘরে তোলতে পারবে।