নিজস্ব প্রতিবেদক::
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার শহরের চৌমুহনীতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় ১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিশ মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রহমত আলী, এনসিপি জেলা যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম ও সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম প্রমুখ।