নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে হেলমেট পড়ে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। রোববার (৭ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা, রাজনগর উপজেলা পরিষদ, শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান এবং ছয় দফার কথা লেখা ছিল। পোস্টারে রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খাঁনের নাম উল্লেখ ছিল। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক নেতা।
এদিকে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী ও সমর্থকের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই
