নিজস্ব প্রতিবেদক::
নিরাপদ, সুষ্ঠু ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা সামাজিক সংগঠন ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে শহরের ইংলিশ বাজারস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আব্দুল মুহিত-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলে এলাহী সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো. হৃদয় আহমেদ, মীর তোফায়েল আহমেদ, রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ ও আবু মাশরুফ সৈকত, দপ্তর সম্পাদক জাকির খান, সহ-দপ্তর সম্পাদক আল-আমীন আহমেদ, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সুফি আহমেদ রাজু, ধর্মবিষয়ক সম্পাদক শেখ সাদিক মিয়া এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক এনামুল ইসলাম এমাদ।
এছাড়াও সভায় সংগঠনের সদস্য সৈয়দ সানি আহমদ, আশরাফুল ইসলাম, শারুফ আহমদ, লাভনী সুলতানা, ফুরকান আহমদ, সাইদুর রহমান, সাইফুদ্দিন চৌধুরী, উর্মী বেগম, আফসানা বেগম প্রিয়া, জুনাকী বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ, সুষ্ঠু ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংগঠনটি জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে।
পরিচিতি সভার শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
