নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজারের খালিশপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুল ইসলাম (২৫) এবং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের রব্বানী মিয়ার ছেলে মুজিব মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ।
অভিযানে তাঁর সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমান অংশ নেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
