নিজস্ব প্রতিবেদক::
অনেক জীবন ও ত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে মৌলভীবাজার জেলা বিএনপি’র ত্যাগি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। এনিয়ে দলের দু:সময়ে ভুমিকা গ্রহণকারী নেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলার কতিপয় নেতা সরকারি ও বেসরকারি সকল ধরনের সুবিধা নিতে এমন কাজ করছেন। বহিষ্কারকারী নেতাদের নিয়ে একটা অনুসন্ধান করেছে মৌলভীবাজার সমচার। নিম্নে তাদের পরিচয় এবং বহিষ্কারের কারণ তোলে ধরা হল।
রাজনগর উপজেলা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের বিরোধী কার্যকলাপের জন্য রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ চোধুরী’কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে বহিস্কার করা হয়েছে। অথচ জুবায়ের আহমদ চোধুরী দলের সংকটকালীন সময়ে আন্দোলন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। আওয়ামীলীগ নেতা ও পুলিশের মামলা, হামলা ও হয়রানির স্বীকার হয়েছেন। এদিকে রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম সেলুন’কে ৩০ জানুয়ারী ২০২৬ ইং তারিখে শোকজ করেছে জেলা কমিটি। নুরুল ইসলাম সেলুন’কে আগেও ০৬ জানুয়ারী ২০২৬ইং তারিখে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর, ৪ আগষ্ট ছাত্রজনতার উপর হামলাকারী ও বৈষম্যবিরোধী মামলার আসামী মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন’কে বিএনপিতে যোগদান করাইয়াছেন। যা সম্পন্ন গঠনতন্ত্র দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী।
শ্রীমঙ্গল উপজেলা: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ২১ জানুয়ারী ২০২৬ ইং তারিখে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১১ নেতাকে অব্যাহতি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারী ২০২৬ইং তারিখে জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
মৌলভীবাজার সদর উপজেলা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ ও আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ঠ প্রমাণ থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স, মৌলভীবাজার জেলা তাঁতীদলের সহ-সভাপতি মো: এলাইছ মিয়া ও মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য নুরুল ইসলাম নানু মিয়া’কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভুত কর্মকান্ডের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক দলীয় সকল পদ থেকে ০৫ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
কুলাউড়া উপজেলা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী ও আশফাকুর রহমান চৌধুরী জয়নাল ও টিলাগাও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মোক্তাদির চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত বহিষ্কারের কপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এদিকে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক ও সহ সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ খানকে ০৭ মার্চ ২০২৬ইং তারিখে বহিষ্কার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী কুলাউড়া উপজেলার বিএনপি’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বরমচাল ইউনিয়ন বিএনপি’র সদস্য মো: সাহেল খান, ভুকশিমইল ইউনিয়ন বিএনপি’র সদস্য মো: তারু খান, আব্দুল কাদির ও আব্দুল বাছিত (বাছই), শরীফপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য মো: লাল মিয়া মেম্বার’কে দলীয় শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
কমলগঞ্জ উপজেলা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমদ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব (এমপি) এবং উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নিয়ে তার একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর ২ এপ্রিল যুবদলের কেদ্রীয় কমিটির দপ্তর শাখা তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এবিষয়ে জেলা বিএনপি’র সভাপতি ফয়জুল করিম ময়ুন বলেন, “যারাই দলের বিরুদ্ধে অবস্থান নিবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে এবং আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে”।
